এ মাসের মধ্যে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

ছবি সংগৃহিত।

জুলাই-আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ, রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের। অভ্যুত্থানের পথে নামা মানুষের চোখে স্বপ্ন ছিল পরিবর্তনের। সেই চাহিদা আর অভিজ্ঞতার মিশেলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ মাসের ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তারা আনছে নতুন রাজনৈতিক দল।

এরই মধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম, প্রতীক নিয়ে চলছে কাজ। নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম। যাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন সারজিস আলম। তবে, এখনই চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি। 

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবেন মধ্যপন্থার যে কেউ। থাকবে না ডান বা বামের ধরণ কিংবা পরিবারতন্ত্র। সমাজতন্ত্র বা ইসলামি ভাবধারায় না যেয়ে, গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য। 

নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে কোন পরিবর্তন আসবে না। তাই এটি ইতিবাচক এবং আমাদের সবার উচিত নতুন দলকে সমর্থন করা।

তবে নতুন দলকে কিংস পার্টি বলায় সমালোচকদেরও একহাত নেন ফরহাদ মজহার। তিনি বলেন, আমি বিএনপিকে বলবো আপনারা কি কিংস পার্টির না। আপনারা তো হাওয়া থেকে জন্মান নাই। আপনাদের কি ইতিহাস আছে বাংলাদেশে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২