ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

ছবি সংগৃহিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।

ওয়াশিংটনে পৌঁছে নেতানিয়াহু ব্লেয়ার হাউসে অবস্থান করছেন। হোয়াইট হাউসে বিশিষ্ট ব্যক্তিদের জন্য ঐতিহাসিক অতিথি ভবন এই ব্লেয়ার হাউস।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে দুই নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

এছাড়াও হামাসের বিরুদ্ধে বিজয়, ইসরায়েলের সমস্ত জিম্মিদের মুক্তি অর্জন এবং ইরানের সঙ্গে মোকাবেলা করাসহ যাবতীয় অর্জন নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি । এছাড়া যুদ্ধবিরতি শেষে নতুন করে আবার ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের গাজায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। 

এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার আগে নেতানিয়াহু বেশ কয়েকবার ‘শান্তির’ প্রসঙ্গ টানেন। তিনি বলেন, যুদ্ধে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে। তিনি বিশ্বাস করেন, তারা নিরাপত্তা জোরদার করতে পারবেন। 

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে তার (ট্রাম্প) সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে গেলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২