চুয়াডাঙ্গায় প্রকৃতি দিবস উদযাপন

ছবি সংগৃহীত।

পৃথিবীব্যাপী আজ প্রকৃতি বিপর্যয়ের মুখে। প্রকৃতিকে সংরক্ষণ না করার কারণে মানুষ বিভিন্ন দুর্যোগের পতিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ওয়েভ ফাউন্ডেশন প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে পিকেএসএফ এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) সকাল দশটায় ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা গো গ্রীন  সেন্টার এর  হল রুমে আলোচনা সভা আয়োজন করে। আলোচনা সভা শেষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি  কমিশনার (ভূমি)  কে এইচ তাসফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা  সভাপতি এডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক লাইলা পারভীন। 

 

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন  ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান  যুদ্ধ। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড  সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবী আজ বিপর্যয়ের দ্বার প্রান্তে। একদিকে আমরা মানুষ হিসাবে প্রকৃতিকে ধ্বংস করছি অন্যদিকে  প্রকৃতি আমাদেরকে ধ্বংস করছে। এক সময় আমাদের দেশে খাল বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেত।  রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা প্রায়  বিলুপ্তির মুখে। 

পাহাড়ের মাটি কেটে,  গাছপালা নিধন করে,  নদী নালা খাল বিল ভরাট করে জনবসতি গড়ে তুলছি ফলে, এখন দেখা দিচ্ছে পাহাড় ধস, অনাবৃষ্টি,ঝড়, তুফান ও বন্যার বিভিন্ন ধরনের দুর্যোগ। আমাদের ওয়াদা করতে হবে নদী- নালা, খাল-বিলের মাটি ভরাট করে, গাছপালা নিধন করে, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতি করব না। যত্রতত্র  জনবসতি গড়ে তুলবো না। 

আলোচনা সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অতিথিরা গো গ্রীন সেন্টারে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২