সুদানে ভয়াবহ ভূমিধসে হাজারের বেশি মানুষের প্রাণহানি

ছবি : সংগৃহীত।

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে ১০০০ বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনায় একটি পুরো পাহাড়ি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং এতে মাত্র একজন জীবিত আছেন। 

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর: এনডিটিভির।

সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রোববার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটে। এসএলএম/এ বলছে, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন এবং তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।

প্রসঙ্গত, উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হয়ে বহু মানুষ আশ্রয়ের খোঁজে মাররা পর্বতমালার দিকে পালিয়ে যান। তবে ওই এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।

প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত

আলজেরিয়ায় বাস খাদে পড়ে হতাহত ৬৬

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে উদ্ধার পাইলট

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

খুলনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির

একদিনে ঢুকে পড়ল ৫০ হাজার মানুষ, নিহত বেড়ে ১৮

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জনকে উদ্ধার

সরিষার মধ্যে ভূত আছে, তাড়াতে পারবে না এই সরকার: বিরোধীদলীয় নেতা

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

১২