পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

ছবি সংগৃহীত।

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কি কারণে তার উপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তাঁর বাড়িতে একাকী থাকেন। তাঁর অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এসময় আগে থেকে তাঁর বাড়িতে অবস্থান করছিলেন দু'জন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলসী। 

এ বিষয়ে জানতে চাইলে আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‌‌‌'আমি যখন বাসায় ঢুকি তখন দু'জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারী ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই।  তারা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজী না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক তোমারে রিপোর্ট করা লাগবে না।'

প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।সারাদিন এই বিষয়টি চাপা পড়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত শিক্ষক এর বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'দুইজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলসি'র বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রপ ভেঙ্গে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তিনি অভিযোগ দেননি।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২