এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স

ছবি: সংগৃহীত।

জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল রাতে করেছেন জোড়া গোল। তার জোড়া গোলের বদৌলতে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। ৫২ মিনিটে বক্সে মাইকেল অলিসেকে ফাউল করলে পায় পেনাল্টি। স্পটকিক থেকে এমবাপ্পে নেন দৃষ্টিনন্দন পানেনকা শট, ইউক্রেন গোলরক্ষক ত্রুবিন নড়ার আগেই বল জড়িয়ে যায় জালে।

এরপর আরও দুইবার গোলের দারুণ সুযোগ পান এমবাপ্পে। তবে ৭৬ মিনিটে অলিসের শক্তিশালী শটে দ্বিতীয় গোল পেয়ে স্বস্তি পায় ফ্রান্স।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আইসল্যান্ডের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দিদিয়ের দেশমের দল। এই গ্রুপ থেকে অন্য ম্যাচে আজারবাইজানকে ২-০ গোলে হারায় আইসল্যান্ড। আগামী রোববার ইউক্রেন-আইসল্যান্ড ম্যাচে মার্চে প্লে অফে খেলবে কোন দল।

জয়ের পর ফ্রান্সের টিভি নেটওয়ার্ক ‘টিএফ১’কে এমবাপ্পে বলেছেন, ‘৪০০...লোকে এটায় প্রভাবিত হয় না। মানুষকে চমকে দিতে হলে আরও ৪০০ গোল করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০০ গোল? অবাস্তব বিষয়। কিন্তু সেটিই চেষ্টা করে দেখা যাক। এই চেষ্টাটা করতে হবে, একটাই ক্যারিয়ার!’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২