যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দু'জনকে সনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিল। শনিবার কর্তৃপক্ষ এ তথ্য  জানিয়েছে। 

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাকসনর্ট শহরে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। এই কারখানায় সামরিক এবং বিধ্বংস কাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় সংবাদ প্রতিবেদন বলা হয়েছে, বিস্ফোরণে কারখানার বিশাল ক্যাম্পাসের একটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। কয়েক মাইল দূরে থাকা বাড়িগুলো কেঁপে উঠে এবং ধ্বংসাবশেষ উড়ে যায়। 

হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, প্রথমে ১৮ জনের মৃত্যুর  কথা বলার পর আমরা ঘটনাস্থলে অন্য দুইজনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থলে তাদের গাড়ি এবং ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। 

এক বিবৃতিতে, কোম্পানিটি বিস্ফোরণটিকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

তবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর কর্মকর্তা ব্রাইস ম্যাকক্র্যাকেন শনিবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে জানতে কর্তৃপক্ষ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে  কাজ করছে।’

ডেভিস এর আগে বলেছেন, ‘আমি কি বলতে পারি যে আমরা খারাপ কর্মকাণ্ডের ধারণা বাদ দিয়েছি? আমরা সে সম্পর্কে উত্তর দিতে পারি না। সেই উত্তরটি পেতে হয়তো দিন, সপ্তাহ বা মাস লাগতে পারে।’

শেরিফ বলেন, কর্তৃপক্ষ ধীরে ধীরে বিস্ফোরণের স্থান পর্যালোচনা করছে এবং যখনই তারা বিপদের ঝুঁকি অনুভব করছে তখনই বোমা বিশেষজ্ঞদের ডেকে আনা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত ও পরিচয় নিশ্চিত করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

১০

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২