চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 

আজ শনিবার (১৬) সকালে বিভিন্ন মন্ডপের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি সত্যনারায়ণ মন্ডপ থেকে শুরু হয়ে আবারো মন্ডপে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় এ ধরাধামে আসেন তিনি।

এদিকে আজ রাতে  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় পুজারও আয়োজন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২