বাকেরকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন এই কথা জানান। এ সময় আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আমার কাছে সব সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমুহের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারো চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। কারণ যারা এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য বেশি কাজ করবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

তিনি আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন।

এসময় আবু বাকের মজুমদার বলেন, '২০২৪ সালের ৬ জুন মাহিন সরকারের সাথে আমার পরিচয় হয়। তিনি বলেছিলেন, যেকোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে। প্রয়োজনে ঈদে আমি বাড়ি যাব না। সেখান থেকে তার সাথে আমার যাত্রা শুরু।'

তিনি আরও বলেন, 'অভ্যুত্থানের সময় মাহিন হলপাড়ার শিক্ষার্থীদের সংগঠিত করেন। জুলাইয়ের শুরুর দিক থেকেই বলেছিলেন, আমাদেরকে সংসদ ভবনের দিকে নজর দিতে হবে। গণঅভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময়ে তারা আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিলেন।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের প্যানেল হয় ডাকসুতে।

মাহিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলের 'অনুমতি না নিয়ে' ডাকসুতে প্যানেল দেওয়ার কারণে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে এনসিপি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১১

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

১২