মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

ছবি সংগৃহিত।

মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন,  সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 

আইন উপদেষ্টা বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ময়নাতদন্ত আজকেই সম্পন্ন হবে। এরইমধ্যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় বারো থেকে তেরো জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবো। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেয়া হয়েছে। আশা করছি আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২