রায়গঞ্জে এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনয়ন  প্রত্যাশী।

শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমতলা বাজারে এসব কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।

এ সময় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে ভিপি আয়নুল হক বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল হক খান,  ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২