টানা ১৩ মৌসুমে প্রথম ম্যাচে হার, এবার কী করবে মুম্বাই

ছবি: সংগৃহীত।

২০১২ সালের পর টানা ১৩ মৌসুম প্রথম ম্যাচে জয় পায়নি মুম্বাই। গতকাল শুরু হওয়া আইপিএলের এবারের মৌসুমে আজই প্রথম নামবে মুম্বাই। প্রশ্নটি তাই সামনে এল আবারও। দলটির কোচ মাহেলা জয়াবর্ধনেই বা কী বলবেন! যে দলের পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে, সেই দলটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ কেন হেরে যায়, তার জবাব নেই জয়াবর্ধনের কাছেও।

গতকাল সন্ধ্যায় তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন এভাবে, এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের পক্ষে ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার কোনো উপায় নেই। প্রথম ম্যাচেও জয়ের তাড়না আরও বাড়ানোর বিষয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমাদের শুধু এটাই করার আছে।

এরপর তিনি যোগ করেন, আমি খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো কিছুর তাড়না ধরে রেখে খেলার কথা বলেছি। এ ছাড়া আমরা আর কীভাবে প্রস্তুতি নিতে পারতাম তা আমি জানি না। কারণ, আমরা কমবেশি প্রতিটি ম্যাচের জন্যই একইভাবে প্রস্তুতি নিই। তবে আশা করি, আমি এই জুজু কাটাতে পারব।

আজ মুম্বাইয়ের ম্যাচটি হবে ঘরের মাঠ ওয়াংখেড়েতে। এই মাঠে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে। এখান থেকে অনুপ্রেরণা নিতেই পারে মুম্বাই।  টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়ের খোঁজে থাকা মুম্বাই ২০০৮ সালে আইপিএল শুরুর পর টানা ৪ বছর, অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। মজার বিষয় হচ্ছে, প্রথম ম্যাচে জয় পাওয়া কোনো মৌসুমেই মুম্বাই শিরোপা জেতেনি। আর প্রথম ম্যাচে হারা ১৩ মৌসুমের মধ্যে জিতেছে পাঁচবার।

মুম্বাই অবশ্য সম্প্রতি শিরোপা–খরাতেও ভুগছে। দলটি সর্বশেষ ২০২০ সালে আইপিএল ট্রফি জিতেছে। ২০১৩ থেকে ২০২০—এই ৭ মৌসুমেই এসেছে ৫ ট্রফি। তবে এখন আর সেই দাপটটা দেখাতে পারছে না তারা।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২