চুয়াডাঙ্গা জেলা থেকে নেতা-কর্মীরা জামায়াত ইসলামীর মহাসমাবেশে যাত্রা

চুয়াডাঙ্গা জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী  ঢাকার সমাবেশে  যাত্রা  করেছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শুক্রবার  দিনগত রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হন।

চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী  ও জেলা আমীর রুহুল আমিনের   নেতৃত্বে, জেলা  থেকে সাড়ে পাঁচ হাজার নেতা-কর্মী ৯২ টি গাড়িতে অর্থাৎ  ৭৭টি পরিবহনের বাস ও ১৫ টি মাইক্রো  যোগে  জাতীয় সমাবেশে যাত্রা করেছে। 

ঢাকার  সমাবেশে যাত্রাকালে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন বলেছেন, আগামীকালের জাতীয় সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হবে । 

আমরা আশা করি এই সমাবেশের  মাধ্যমে  জাতি নতুন  বার্তা পাবে।  মানবিক  বাংলাদেশ  গঠনের  রোড ম্যাপ  দেখতে পাবে।  দুর্নীতি,  দুর্বৃত্তায়নের বিরুদ্ধে  সতর্ক বার্তা  পাবে।

 তিনি আরো বলেন, ঢাকার এ ঐতিহাসিক  সমাবেশ হবে বিগত ৫৪ বছরের মধ্যে  সর্ববৃহৎ সমাবেশ। তিনি দলের  নেতা কর্মীদের রুটি,ডিম আলু ভাজি ও শুকনা খাবার সঙ্গে  করে নেওয়ার  নির্দেশ দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২