বাংলাদেশের শ্রম আইনে সংশোধনীর বিষয় আইএলওকে অবহিতকরণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শ্রম আইনে সম্প্রতি সংশোধনী আনা হয়েছে, সংশোধনীর বিষয়ে আইএলওকে অবহিত করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার-সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৫তম গভর্নিং বডির অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তি।

সম্প্রতি বাংলাদেশের শ্রম আইনে যে সংশোধন আনা হয়েছে, সে বিষয়ে গভর্নিং বডির সদস্যদের অবহিত করেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, সংশোধিত আইনে গৃহকর্মী, কৃষিশ্রমিক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদের শ্রম আইনের আওতায় আনা হয়েছে। সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হয়েছে, আগে যেটা ছিল ২০ শতাংশ। এ ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে তিনি জানান। এ ছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য প্রদানের শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে। শ্রম উপদেষ্টা আরও বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও সহিংসতা, হয়রানি ও শিশুশ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান যুক্ত করা হয়েছে। সংশোধনীতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করার বিধানও রাখা হয়েছে বলে উপদেষ্টা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ আইএলওর সব মৌলিক কনভেনশনে সমর্থন জানাল। শ্রমিকনেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে আগে করা সব মামলা গত এক বছরে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া আগামী বছরের মার্চ মাসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ন্যয়বিচার ফোরাম’ আয়োজন করা হবে বলে সভায় অবহিত করেন শ্রম উপদেষ্টা।

জেনেভায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পাকিস্তানের মানবসম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন-সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় শ্রমসচিব মো. সানোয়ার জাহান ভূইয়া ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২