নাঈমের সেঞ্চুরিতে খুলনার রানের পাহাড়

প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নাইম শেখ। ৫৫ বলে করেছেন সেঞ্চুরি। এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে টাইগার্সরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে অপরাজিত ১১১ রান করেছেন নাইম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে খুলনা। ১০ ম্যাচে ৪ জয় পাওয়া দলটি এদিন ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করে। ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ।

তার দেয়া ওই ভিত্তির পর দাঁড়িয়ে রানটা দুইশর ওপরে নিয়ে যান নাঈম। তিনি ৬২ বলে খেলেন ১১০ রানের হার না মানা ইনিংস।

তাকে ভালো সঙ্গ দেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইলিয়াম বসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কন। বোসিস্টো ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রান করে অপরাজিত ছিলেন নাইম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১১

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১২