পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’

ছবি : সংগৃহীত।

পাঠ্যবইয়ে ‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে এ বিষয়ে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটি সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরের বছর (২০২৭ সাল) পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর আগামী বছর বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে একটি অনুচ্ছেদ যুক্ত করা যায় কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনও বাস্তবায়িত না হওয়ায় সেটি আগামী বছর পাঠ্যবইয়ে না রেখে ২০২৭ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

সভা সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের পাঠ্যবইয়েই সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’র উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে সমকালকে বলেন, পাঠ্যবইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এ অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধু লেখা যুক্ত করলে হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদ সই হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই এটি এখনই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে দু-এক লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা ২০২৭ সালের সংস্করণে যুক্ত করা সম্ভব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২