জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

ছবি : সংগৃহীত।

সিলেটে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান করেছে টাইগাররা।

নিজেদের প্রথম ইনিংসে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৪ বলে টিকতে পারে, গুটিয়ে যায় ২৮৬ রানে। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। একটি উইকেট পান নাহিদ রানা। 

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬৮ রান তুলে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। আইরিশ বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন তিনি। সাদমান ফিরলেও মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনশেষে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন মাহমুদুল।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথম শতকের দেখা পাওয়া জয় আছেন ডাবল সেঞ্চুরির পথে। ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৬৯ রান করে অপরাজিত আছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। 

এছাড়া অভিজ্ঞ মুমিনুল ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত আছেন ৮০ রানে। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় আছেন সাবেক এই অধিনায়ক। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২