লিটারে ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম

তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিলো ২২৭ টাকা ০৮ পয়সা। বৃহস্পতিবার (৭ মে) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

জানা যায়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার করা হয়েছে। দাম কমানোর এই সিদ্ধান্ত ৭ মে রাত থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিইআরসি। 

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। 

পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

সিলেটে শাহজালাল (র.)-এর ওরস শুরু, ভক্তদের ভিড়

লিটারে ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম

হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

রায়গঞ্জের সাহেবগঞ্জে গরু-ছাগলের হাট উদ্বোধন

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ শনিবার

আসছে তেলের জাহাজ, খুলছে ইস্টার্ন রিফাইনারি

রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে যে উদ্যোগ নিল সরকার

১০

ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন এই অভিনেত্রী

১১

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২