জামায়াত নেতা এ টি এম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

ছবি সংগৃহিত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি ২৫ ফেব্রুয়ারি। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ টি এম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে  আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

এ সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন, এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার ৯ নাম্বার আইটেমে ছিল কিন্তু সেদিন শুনানি হয়নি। এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা তাই দ্রুত নিষ্পত্তি করা হোক। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল।

এই আপিলের ওপর শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২