সাতক্ষীরায় জামায়াত এমপি'র ভিডিও ভাইরাল

ছবি: সংগঙৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুলাই) রাতে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। ইতোমধ্যে বিষয়টি হয়ে পড়েছে টক অব দ্যা কান্ট্রি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন নারীসহ একজন ব্যক্তিকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটির কিছু অংশে ওই ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং  কিছু অংশে অন্তরঙ্গ হতে দেখা যায়। তবে ভিডিওটি আদৌ আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা স্বাধীন যাচাই সামনে আসেনি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে। কেউ ভিডিওটিকে বাস্তব বলে দাবি করছেন, আবার কেউ এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা বিকৃত করা হতে পারে বলে মন্তব্য করছেন। তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনপক্ষ নিশ্চিত করেনি।

এ বিষয়ে জানতে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একইভাবে জেলা জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেয়নি।

ভিডিওটির সত্যতা এখনো যাচাই হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত বা ফরেনসিক যাচাই ছাড়া ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

১০

তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের প্রাণহানি

১১

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

১২