রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের জনসভা

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রথমে নওগাঁ যাবেন ডা. শফিকুর। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে বক্তব্য দেবেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।

পরে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন (৬ ফেব্রুয়ারি) যোগ দেবেন বরিশালের জনসভায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২