জকসুর ভোটগ্রহণ শেষ, লাইনে থাকা শিক্ষার্থীরা এখনও ভোট দিচ্ছেন

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৩টার পর নতুন করে কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। তবে আগে থেকেই লাইনে থাকা ভোটাররা ভোট প্রদান করছেন। 

নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটার পর ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না, তবে যারা লাইনে থাকবেন, তারা ভোট দিতে পারবেন।

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।

এবার জকসুর ২১টি পদের বিপরীতে মোট ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের বিপরীতে লড়ছেন ৩৩ জন প্রার্থী।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এতে ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তি এই চারটি প্যানেল অংশ নেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২