জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

ছবিঃ সংগৃহীত

বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

এর আগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলার কথা। কিন্তু তার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ছাত্রদলের প্যানেল। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।

আজ সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নানা অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হতে থাকে। এমনকি একাধিক কেন্দ্রে ভোটগ্রহণও অল্প সময়ের জন্য বন্ধ থাকে। তাছাড়া ভোটের আগের রাতেই অভিযোগ উঠে যে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রকে- যিনি ছাত্রদলের নেতা- ব্যালট বাক্স নেওয়ার সঙ্গে দেখা যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২