শ্রমিক হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

এর আগে গত ২ মার্চ দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানী শেষে আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর নাম নেই। এজাহারকারী অয়ন ওসমান, আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাকেও চিনতে পারতেন এবং তার নাম উল্লেখ করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গেফতার দেখানো হয়েছে। আজকের শুনানিতে আদালতে জামিন নামঞ্জুর করেছে। আমরা পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণ করবো। 

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই  চিটাগাং রোড এলাকাং ডার্চ বাংলা ব্যাংক লিমিটেডের  নীচতলায় অগ্নিসংযোগ ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়।

তার আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় জামিন পান।   

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিলো। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তবে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছিলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতি

এক মাসের ব্যবধানে এলপিজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দাম

৬৩৮ কোটি টাকার ইপিজেড প্রকল্পের জায়গা দখলে সহায়তা করছে নেসকো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

অ্যাপভিত্তিক রাইডে ন্যায্য ভাড়ার দাবিতে শ্রমিক সমাবেশ, দাবি না মানলে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

চলতি সপ্তাহে জ্বালানি পৌঁছাবে আরও পাঁচ ট্যাংকার

বেড়েছে জ্বালানি তেলের দাম, লিটারে ১৫ থেকে ২০ টাকা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী অভিনেত্রী চমক

‘ভূত বাংলা’ দিয়ে কমেডিতে স্বপ্নপূরণ ওয়ামিকার

১০

কিশোরগঞ্জে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, ওসিসহ আহত ২৪

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি নিয়ে তুরস্কে আন্তর্জাতিক কূটনৈতিক ফোরাম

১২