জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়: স্পিকার

ছীব : সংগৃহীত।

জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া কেবল ক্ষমতার জোরে স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২০ মে) দুপুরে  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, মানুষ যখন সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখবে, তখনই জাতীয় শক্তি ও দায়িত্বশীলতা একসাথে এগিয়ে যাবে। এছাড়া, জাতীয় নিরাপত্তা কেবল সরকার বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি দেশের নাগরিক, শিক্ষাবিদ, গবেষক এবং পুরো সমাজের সম্মিলিত মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে দাঁড়ায় না, বরং সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থার মাধ্যমেই তা তৈরি হয়। 

স্পিকার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও অনিশ্চিত পৃথিবীর মুখোমুখি হতে হবে। তবে এই অনিশ্চয়তাকে ভয় না পেয়ে তা যেন তরুণদের মাঝে প্রস্তুতি, শৃঙ্খলা ও দেশের প্রতি গভীর দায়িত্ববোধের জন্ম দেয় সে আহ্বান জানান তিনি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

১

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

২

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৩

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৪

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৫

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৭

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৮

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৯

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

১০

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

১১

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১২