নগরবাসীকে বর্জ্য অপসারণে সহায়তার আহ্বান :ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে কার্যক্রম পরিদর্শনে সশরীরে মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন ইশরাক হোসেন।পরে রহমতগঞ্জ পোস্তা হয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিন ১৯ নং ওয়ার্ডের নিউ বেইলী রোড পরিদর্শন ছাড়াও হাজারীবাগ, শাহজাহানপুর ও ব্রাদার্স ক্লাব এবং কমলাপুরের কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন ইশরাক হোসেন। পশুর হাটে সৃষ্ট আবর্জনা সরিয়ে ফেলতে নানা নির্দেশনা দেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তবে বৃষ্টির কারণে অপসারণে কিছুটা বিলম্ব হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তার আহ্বান ইশরাকের

এসময় বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তা করতে আহ্বান জানান ইশরাক হোসেন। একই সাথে তিনি নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি সংক্রান্ত কেন্দ্রিয় নিয়ন্ত্রণকক্ষে গিয়েও বিভিন্ন নির্দেশনা দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২