রাজনৈতিক দলে কি যোগ দিচ্ছেন তাহসান

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে— তাহসান দ্রুত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন। আগামী সংসদ নির্বাচনেও দাঁড়াবেন। এ ছাড়া তাহসান ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। আসলেই কি তাই? 

জনপ্রিয় তারকা তাহসান মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারও আগে দিয়েছেন অভিনয় ছাড়ার ঘোষণা। বন্ধ করে রেখেছেন নিজের মিলিয়ন মিলিয়ন অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মও। এর মধ্যে হঠাৎ খবর রটে, তাহসান খুব শিগগির কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন। তাঁকে দেখা যেতে পারে আগামী সংসদ নির্বাচনেও। ঢাকায় একটি উৎসবের উদ্বোধনে এসে হঠাৎ তাহসান রাজনীতিতে যুক্ত হওয়ার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন।

তাহসান বলেন, ‘কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে।

একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

তাহসান বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে।

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয়, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরো অনেক পড়াশোনা করতে হবে।’

আরেক আয়োজনে হাজির হয়েছিলেন তাহসান। যেখানে তিনি উপস্থাপক হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাহসান বলেন, ‘এখন আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে, দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করব, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।’

তাহসান বলেন, ‘যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বনা আসে সেগুলো মোকাবেলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’ 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২