আকরিক লোহার দাম ফের নিম্নমুখী

ছবি সংগৃহিত।

বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির প্রেক্ষাপটে আবারও দরপতনের মুখে পড়েছে আকরিক লোহা।

বাণিজ্যযুদ্ধের হুমকি এবং দেশভিত্তিক আলোচনা ঘিরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ার করণেও এমনটা হয়েছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লষকরা। খবর ব্লুমবার্গ

সোমবার (১৪ এপ্রিল) চীনের সম্ভাব্য প্রণোদনা প্যাকেজের প্রত্যাশায় দাম কিছুটা বাড়লেও, সেই উত্থান বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী পাঁচ দিনের মধ্যে চারদিনেই আকরিক লোহার দাম নিম্নমুখী হয়েছে।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদক। তারা অন্যান্য দেশগুলোকে সতর্ক করেছে- যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তি না করতে যা বেইজিংয়ের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সিঙ্গাপুরে আকরিক লোহার ফিউচার্স মূল্য ০.৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় প্রতি টন ৯৮.৬০ ডলারে। একই সময়ে চীনের দালিয়ান এক্সচেঞ্জে ইউয়ানভিত্তিক ফিউচার্স এবং শাংহাইয়ের স্টিল ফিউচার্সেও ছিল পতনের প্রবণতা।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, সামনের দিনগুলোতে আকরিক লোহার দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে, যদি না বৈশ্বিক পর্যায়ে কোনো স্থিতিশীল বাণিজ্য কৌশল গ্রহণ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব অর্থনীতির উপর ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে কাঁচামাল থেকে শুরু করে শিল্পোৎপাদন পর্যন্ত সবখানেই সংকটের ছায়া দেখা দিতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২