কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানে ইরান আগ্রহী। তবে কোনো ধরনের চাপ, হুমকি কিংবা জোরজবরদস্তির কাছে তেহরান মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি যুদ্ধ কিংবা শান্তি—কোনোটিই নয়, এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা আত্মমর্যাদা বজায় রেখে আলোচনা করতে এবং সম্মানের সঙ্গে সমস্যার সমাধান করতে চাই। আমরা সংলাপে বিশ্বাসী। আলোচনার মাধ্যমে যদি নিজেদের অধিকার আদায় করা সম্ভব হয়, তাহলে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো শক্তি প্রদর্শন বা হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না।’

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় ইরান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষেও তেহরান অবস্থান অব্যাহত রাখবে।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পুনরুদ্ধার করা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা গেছে, বাঘাই তেহরানের এই প্রস্তাবকে সংকট সমাধানের জন্য সম্ভাব্য সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ওয়াশিংটন ইরানের শর্তে সাড়া দিলে পুরো অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সূত্র: এএনআই


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

যেভাবে খোঁজ মিলল চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবার

২

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত দুই

৩

দেশের চার জেলায় গভীর রাতে বিক্ষোভ-অবরোধ, আগুন ও ভাঙচুরের ঘটনা

৪

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

৫

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

৬

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৭

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে চারটি আসন

৮

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

৯

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরন করেই দেশে আনা হবে শেখ হাসিনা কে

১০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ২

১১

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।