সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। 

শনিবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) গনপ‌তি রা‌য়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসা‌বে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা। সভাটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ। 

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন এনজিও এবং  মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এদিকে সিরাজগঞ্জের অন্যান্য উপজেলা প্রশাসনের আয়োজনে নারী দিবস পালন করা হয়। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও গুড নেইবারস বাংলাদেশসহ বিভিন্ন এনজিও এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারী দিবস পালন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়। পরে মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম,উপজেলা জামায়তের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস,উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা,ফিরোজ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক ফিরোজ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফাহিম বিশ্বাস,শেখ রিয়াদ,ঈসা,শ্রাবণ,নারী নেত্রী মর্জিনা বেগমসহ আরো অনেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২