চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত।

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। 

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ২নং ষোলশহর প্রধান সড়ক অবরোধ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) সমাবেশ চলছিল। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালের কণ্ঠকে বলেন, ষোলশহরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে।

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধে বক্তারা হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকায় ডাকসু নেত্রী জুমা, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার, ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবেরসহ আহতদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি জানান। 

শুকবার বিকেলে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যান। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১০

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১১

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

১২