ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

চব্বিশের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন।’

ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।’

শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার ও গুমের জননী উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা এখনো ড. ইউনূসকে জঙ্গি লিডার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে যে, জুলাই-আগস্টের ঘটনা গণঅভ্যুত্থান নয়। ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় আছে।’ এ ক্ষেত্রে গ্রাফিতি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ‘ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ এ সময় সমালোচনা করলেও তার দল সরকারকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২