ঘাড়ের ব্যথা নিয়ে হাসপাতালে ভারত অধিনায়ক

ছবি: সংগৃহীত।

ঘাড়ে টান লাগার কারণে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই। ফলে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে আর মাঠে ফিরতে পারছেন না তিনি।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, শনিবার দিনের খেলা শেষে পরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন এবং এই টেস্টে আর অংশ নিতে পারবেন না। মেডিকেল দল তার পরিস্থিতি নজরে রাখছে।

গতকাল ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা পান গিল। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পরই অস্বস্তি অনুভব করে ঘাড়ের পেছনে হাত রাখেন, এরপর ফিজিওকে ডাকেন। পরে দ্রুত মাঠ ছেড়ে যান। গিল এরপর আর ব্যাট করতে নামেননি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সম্প্রচারকরা গিলকে কোচিং স্টাফ এবং মেডিকেল দলের একজন সদস্যের সামনে ঘাড়ের ব্যায়াম করতে দেখেন। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘাড়ে ব্যথার কারণে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।

ভারতের বোলিং কোচ মরনে মরকেল অবশ্য এটিকে গুরুতর হিসেবে দেখছেন না। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে দারুণভাবে ম্যানেজ করে। আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘাড় শক্ত হয়ে যায়, দুঃখজনক। আগে বুঝতে হবে জড়তা কীভাবে হলো। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমার মনে হয় না এটা খেলার চাপের কারণে।’

গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২