অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার দেওয়া রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় নারী ক্রিকেট দল। রান তাড়া করায় এটাই নতুন বিশ্বরেকর্ড। শেষবার ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়া। ভারতের কাছেই। তারপর আজ। হিলিদের জয়রথ থামালেন হারমানপ্রীতেরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হারে অস্ট্রেলিয়া, বিদায় নেয় ফাইনালের আগেই।

প্রথম পর্বে ভারতকে হারাতে মেয়েদের ওয়ানডেতে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। ভারতের করা ৩৩০ রান তারা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল। সেই রেকর্ড কাল অস্ট্রেলিয়ার বিপক্ষেই ভেঙে দিয়েছে ভারত। 

অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রান ৯ বল ও ৫ উইকেটে হাতে রেখে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে হারমানপ্রীত কৌরের দল। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ গতকাল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণে লড়াইয়ে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকা।

শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। এছাড়া এলিস পেরি করেন ৭৭ আর অ্যাশলি গার্ডনার যোগ করেন ৬৩ রান। ভারতের পক্ষে শ্রী চরণি ও দীপ্তি শর্মা সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

বড় রান তাড়ায় শুরুতেই দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানাকে হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর গড়েন ১৬৭ রানের দারুণ জুটি। এতেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং ভারতের ভাগ্য বদলে যায়। ৮৮ বলে ৮৯ রান করে ফেরেন অধিনায়ক হারমানপ্রীত, তবে অপর প্রান্তে জেমিমা এক প্রান্ত আগলে দলকে জয়ের পথে রাখেন।

এই জয়ের মাধ্যমে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত, আর বিদায় নিল সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী রোববার নাভি মুম্বাইয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২