মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে এনসিপির পুষ্পস্তবক অর্পণ

ছবি: সংগৃহীত ।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা জানান, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এই ধরনের স্মরণ ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এসময় তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশপ্রেম ও ঐক্যের বার্তা দেন।

বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জীবন্ত রাখার জন্য এবং দেশপ্রেমের জাগরণ সৃষ্টির জন্য জাতীয় দিবস উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির নেতা এটিএম মাহবুবুল আলম। এনসিপি এসএমই শাখার কেন্দ্রীয় নেতা তারিক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি ময়মনসিংহের ছাত্রনেতা আবিদ আকন্দ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জসিম উদ্দিন, আবুল কালাম ফরাজী, বৃষ্টি, মালেক, তামিম প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১০

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১১

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১২