পেশোয়ারে মহাসমাবেশের ঘোষণা ইমরান খানের

ইমরান খান। সংগৃহিত ছবি

সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।

গত ১৩ নভেম্বর পিটিআই প্রতিষ্ঠাতা কারান্তরীণ ইমরান খান দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন। প্রধান তিনটি দাবি পেশ করে ২৪ নভেম্বরকে সামনে রেখে তিনি সরকারের বিরুদ্ধে ‘চূড়ান্ত ডাক’ দেন। পিটিআইয়ের নির্বাচনি রায় পুনর্বহাল, দলের নেতাকর্মীদের মুক্তি এবং ২৬তম সংশোধনী রদ করার দাবি জানিয়ে এই চূড়ান্ত ডাক দেওয়া হয়। ২৬তম সংশোধনীর কারণে দেশে স্বৈরশাসন কায়েম হয়েছে বলে আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমরান।

ইসলামাবাদে ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ১২ জন সমর্থকের মৃত্যুর দাবি জানায় পিটিআই। তবে সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে জানায় নিরাপত্তা বাহিনীকে সেখানে ‘লাইভ অ্যামুনিশন’ ছাড়াই মোতায়েন করা হয়েছিল।

তবে ইমরান খান তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে তার সমর্থকরা নিহত হয়েছে। তিনি বলেন, দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়ে গেছে। ইমরান খান তার বার্তায় বলেন, ‘আমাদের কয়েকশ নেতাকর্মী এখনও নিখোঁজ রয়েছে। সুপ্রিম কোর্টকে এখন বিষয়টি দেখতে হবে এবং সাংবিধানিক ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরো বলেন ‘আমরা সুপ্রিম কোর্ট, লাহোর হাইকোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেছি। তবে আদালত কোনো ব্যবস্থা নেয়নি এবং দেশ এই অবস্থানে পৌঁছেছে।’

ইমরান খানের বার্তায় শুধু সমাবেশের কথা বলা হয়নি, এতে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি দলের নামও ঘোষণা করা হয়েছে, যার সদস্যরা হলেন–ওমর আইয়ুব খান, আলি আমিন গান্দাপুর, সাহেবজাদা হামিদ রাজা, সালমান আকরাম রাজা ও আসাদ কায়সার।

ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি দুটি গ্রহণ না করা হলে আগামী ১৪ ডিসেম্বর থেকে নাগরিক অনাস্থার আন্দোলন শুরু হবে। তিনি আরও বলেন, ‘এই আন্দোলনের ফলাফলের জন্য দায়ী থাকবে সরকার।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২