পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা নিজেই জানিয়ে দিবো: নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি সংগৃহিত

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছেন। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, তাদের সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। এমন কোনো সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকারের কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন নাহিদ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

১০

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

১১

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

১২