আমি আওয়ামী লীগ করি,উনি এটা প্রমাণ করুক : এ কে আজাদ

ছবি: সংগৃহীত।

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, ‘তারা আমাকে টার্গেট করেছে, কারণ আমি সমাজসেবামূলক কাজ করি, এলাকায় কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি। এ কারণেই আমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা এই হামলা চালিয়েছে।’

আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কে আজাদ এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ করেন ও দল পুনর্বাসনের জন্য কাজ করছেন—বিএনপি নেতা নায়াব ইউসুফের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় এ কে আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক। আমি আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের চেষ্টা করছি, কিংবা আমি সন্ত্রাসীদের নিয়ে ঘুরি—এটা প্রমাণ করতে বলুন।’

এ কে আজাদ আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ করিনি। গত সংসদ নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আসলে তাঁরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য আমার সম্পর্কে এ কথা বলছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ কে আজাদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ ও তৎপর হওয়া উচিত। বর্তমানে কেউ মাঠে নেই। দুটি জোট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমি স্বতন্ত্রভাবে কাজ করছি। কিন্তু আমার ওপর হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হবে, আমি সে প্রত্যাশা করি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

১০

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১১

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২