রায় যাতে দ্রুত কার্যকর হয় সে প্রত্যাশা করি: আবরারের বাবা

ছবি সংগৃহিত।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের  দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। 

রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এ রায় দেন। 

রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ গণমাধ্যমকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর হয়।

এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ আগস্টের পরে আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্যে হয়ত এটি কার্যকর হয়েছে। তবে এখনও অনেক কার্যক্রম বাকি আছে। সেগুলো যেন দ্রুত সম্পন্ন হয়ে আমাদের সেটাই চাওয়া থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তী সময়ে আমরা একটি দৃষ্টান্ত রাখতে পারবো যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারও যেনও এমন না হয়। 

এদিকে রায়ের পর আসামীপক্ষের আইনজীবীরা বলেন তারা সংক্ষুব্ধ, ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আইনজীবীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২