‘দল নির্বাচনে আমার ভূমিকা থাকে না’, টেস্টে ভরাডুবির দায় গম্ভীরের উপরেই চাপালেন বোলিং কোচ মর্কেল

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হারের পর নানা দিকের চাপ ঘিরে ধরেছে ভারতকে। এর মধ্যেই রবিবার থেকেই শুরু এক দিনের সিরিজ। তার আগেই ভারতীয় শিবিরে মিলছে ভিন্ন সুর, বিশেষ করে বোলিং কোচ মর্নি মর্কেলের মন্তব্যে দলীয় সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম গম্ভীরের সহযোগী কোচ মর্কেল স্পষ্টভাবে বলেন, দল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার কোনো ভূমিকা নেই।

এক দিনের সিরিজ়ে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। নেতৃত্বে লোকেশ রাহুল। তার উপর গম্ভীরের জমানায় সাদা বলের ক্রিকেটে ফল যথেষ্ট ভাল। তবু মর্কেলের কথায় তৈরি হয়েছে জল্পনা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় টেস্ট সিরিজ়ে ভরাডুবির প্রসঙ্গ উঠতেই মর্কেল জানিয়ে দিয়েছেন, প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকে না। প্রথম এক দিনের ম্যাচে ভারতের বোলিং আক্রমণ কেমন হবে? এই প্রশ্নের উত্তরে মর্কেল বলেছেন, ‘‘সত্যি বলতে, দল নির্বাচন বা এমন কিছুর সঙ্গে যুক্ত থাকি না। এটা গম্ভীর, অধিনায়ক এবং নির্বাচকদের বিষয়। তাই এ নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’’

রাচিতে গত বৃহস্পতিবারই পৌঁছেছে ভারত দল। পিচ দেখে মর্কেলের মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকার উইকেটের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তার মতে, এতে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। ওয়ানডে সিরিজের পর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও মুখোমুখি হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২