সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু, আহত ৪

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের মেয়ে সহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে রায়গঞ্জ উপজেলার দেওভোগ গৌরবান্দা কবরস্থান এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মৃত এনছাব আলীর ছেলে জালাল উদ্দীন এবং তাঁর স্ত্রী মনোয়ারা বেগম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জালাল উদ্দীন ও তাঁর স্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে সকালে অটোরিক্সাযোগে ভূইয়াগাঁতী যাচ্ছিলেন। পথিমধ্যে দেওভোগ গৌরবান্দা কবরস্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ইটবাহী ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

অটোরিক্সায় থাকা আহত চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক)ও  রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে আহতদের স্বজনরা জানান।

আহতরা হলেন—একই গ্রামের চুবান্দি  প্রামানিকের ছেলে ভ্যানচালক মগরফ হোসেন (৪২), নিহত জালাল উদ্দীনের মেয়ে ফরিদা খাতুন, মেহের আলীর মেয়ে মনোয়ারা খাতুন এবং ধলজান গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন,ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে ক্ষতি, সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

হাসিনার নির্দেশেই গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

রাতেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

জুলাই জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ, সপ্তাহে কোন দিন ও কখন যাবেন

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

১০

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

১১

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

১২