মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলাকে মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সেই হামলার পেছনে যে মানসিকতা কাজ করেছিল, বিভিন্ন দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের বর্তমান হুমকিতেও সেই একই মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

জাপানের এই দুটি শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বার্ষিকী উপলক্ষে এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান এই নিন্দা জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন,যারা হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়াবহতাকে প্রত্যাখ্যান করেন, তাদের উচিত ওয়াশিংটনের সেই একই মানসিকতারও নিন্দা জানানো।

তিনি আরও বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলা মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও যারা সেই ভয়াবহতাকে প্রত্যাখ্যান করেন, তাদের অবশ্যই ওয়াশিংটনের সেই একই মানসিকতার নিন্দা করতে হবে। তাদের মানসিকতা আজ বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছে। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয়। এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে। অনেক ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান এবং অন্যরা পরবর্তী মাস ও বছরগুলোতে আঘাত ও তেজস্ক্রিয়তা-জনিত অসুস্থতায় মারা যান।

পারমাণবিক যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশ্বজুড়ে হিরোশিমা ও নাগাসাকি বোমা হামলার বার্ষিকী পালন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

উন্মুক্ত টেন্ডার ছাড়া জ্বালানি আমদানির অনুমোদন না দেয়ার আহ্বান ফুয়াদের

বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান

১০

বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

১২