অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে দোহারে দলিল লেখক ও সাধারণ জণগণের মানববন্ধন

ছবি সংগৃহীত।

ঢাকার  দোহারে জমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখকরা। 

 সোমবার (১১আগস্ট) দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় তাদের সাথে  একত্বতা প্রকাশ করেন সাধারণ জনগণ।  

জানা যায়, দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা বা প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎস কর প্রায় ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দিন দিন দলিল সম্পাদনের সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে।

উৎস কর বেড়ে যাওয়ার তলানিতে ঠেকেছে জমি কেনাবেচার হার। এতে আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন দলিল লেখকরা। রেজিষ্ট্রি কার্যক্রম স্বাভাবিক করতে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।

উৎস করের যাতাকলে পড়ে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারাও। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা।

অতিরিক্ত উৎস করের কারনে দলিল সম্পাদনের পরিমান কমে গেছে বলে স্বীকার করেন উপজেলা সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা  দলিল লেখকগন ও উপজেলার সাধারণ জনগন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২