পাবনায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান গ্রাহকরা। পরে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুস্তাকিম সবুজসহ অনেকে।

বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য যায় জরুরী মনিটরিং সেল গঠন করাসহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। এই সকল দাবি সমূহ মানা না হলে কঠোর হুঁশিয়ার দেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সংরক্ষিত ৩৬ আসনের বিপরীতে মনোনয়ন বিক্রি ৬ শতাধিক

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

১০

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

১১

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

১২