ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ

ছবি সংগৃহীত।

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধসহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৮৩ হাজার টাকা।

শুক্রবার (২৭ জুন) দুপুরে ফেনী বিজিবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বিজির’র টহল দল ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২