হৃদয় খানের তৃতীয় সংসার ও টিকলো না

ছবি সংগৃহিত।

গান দিয়ে আগের মতো আলোচনায় নেই সংগীতশিল্পী হৃদয় খান। তবে বারবার বিয়ে ও বিচ্ছেদের জন্য একাধিকার শিরোনাম হয়েছেন তিনি। দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে হৃদয় খানের। তৃতীয়বারের মতো ভেঙেছে তার সংসার। শিল্পীর পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে।

এ তারকা গায়ক ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালের প্রথম দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন। ছয় মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার। এর কয়েক বছর পর নিজের থেকে বয়সে বড় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন। ২০১৪ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন। যা পরের বছরের ৬ এপ্রিল বিচ্ছেদে গড়ায়।

এ মডেলের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কিন্তু সেই বিয়েও টিকে উঠল না। এবার জানা গেল, হুমায়রার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে হৃদয় খানের।

হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা। কিন্তু বিষয়টি হৃদয় ও তার পরিবার গোপন রেখেছেন।

এ ব্যাপারে জানতে সংবাদমাধ্যম থেকে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই সেনসেটিভ। এ জন্য আপাতত এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে অন্য কোনো কথা থাকলে বলুন।

এদিকে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। হৃদয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আমার কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২