ভারতের পতিতালয়ে স্ত্রীকে বিক্রি, উদ্ধার করলো পিবিআই

সাবিনা ইয়াসমিন

ভারতের পতিতালয়ে বিক্রির পর সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধুকে উদ্ধার করেছে যশোর পিবিআই সদস্যরা। সাবিনা ইয়াসমিন যশোরের অভয়নগর থানার বনগ্রাম এলাকার নাজমুল হাসানের স্ত্রী। সাবিনার স্বামী নাজমুল হাসান ভারতে চাকরীর কথা বলে তাকে ভারতের পতিতালয়ে বিক্রি করেছিলেন বলে পিবিআই সুত্রে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই জানিয়েছেন, যশোরের অভয় নগর এলাকার বনগ্রাম এলাকার শাহজাহান সরদারের ছেলে নাজমুল হাসান ও সাবিনা ইয়াসমিন ৮ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ দম্পত্তির তিন বছর বয়সী পুত্র সন্তানও আছে। নাজমুল তার স্ত্রীকে ভালো চাকরীর প্রলোভন দেখিয়ে ভারতের মুম্বাই শহরে নিয়ে যান এবং সেখানকার একটি পতিতালয়ে বিক্রি করেন। পরে নাজমুল সেখান থেকে বাংলাদেশে চলে আসেন। সাবিনার পরিবার বিষয়টি জানতে পেরে আদালতে মানব পাচার মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত যশোর পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই প্রধান মোস্তফা কামালের নির্দেশনায় যশোর জেলা পিবিআই ইউনিট সাবিনা ইয়াসমিনকে উদ্ধারের চেষ্ঠা চালান। পরে কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের সহায়তায় ভারত থেকে সাবিনাকে বাংলাদেশে আনা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২