ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহিত।

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ইউটা গার্মেন্টসের শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়ে সড়কে অবস্থান করেন। 

শ্রমিকরা জানান, ঈদের আগে ও পরে ছুটি বাড়ানোর জন্য একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলেও অন্যান্য কারখানার চেয়ে ছুটি কম দিয়েছে ইউটা গার্মেন্টস। এ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করতে আসা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ গলমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২