শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

 

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষ হয়। পরে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

২০২৫ সালের ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। দ্রুত বিচার শেষে গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের বিশেষায়িত বেঞ্চে ওঠে। সোমবার শুনানি শেষ হওয়ার পর আজ রায়ের দিন ধার্য করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশম বছরে রোহিঙ্গা সংকট, এখনো অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পেছালো

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

বিদ্যুৎ ও জ্বালানি সংকট: বাড়তে পারে ওষুধের দাম

দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, ১১ বছরের শিশুর সন্তানের বাবা সেই মাদ্রাসাশিক্ষক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

১০

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

১২