রাজধানীতে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি

ছবি সংগৃহিত।

দাবদাহের মধ্যেই রাজধানীজুড়ে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি ঝরেছে। এতে চৈত্রের গরমের তেজ কিছুটা কমেছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে ঘন অন্ধকার ছেয়ে গগণ চিরে এই বৃষ্টি ঝরে।

এদিন বিকেল ৫টা থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে ঢাকার আকাশ। এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ শুরু হয় বৃষ্টি। পরে সন্ধ্যা নাগাদ উত্তরা, মিরপুর, আগারগাঁও, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুষলধারে বৃষ্টি হয়। এরমধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টিও ঝরতে দেখা যায়।

এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেককেই মেট্রোরেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেন।

অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২